বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

গাজী কে.ডি ফাউন্ডেশনের সংবর্ধনা আয়োজনে সম্মাননা পেল ১ হাজার কৃতি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

গাজী কে.ডি ফাউন্ডেশন ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। “এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কৃতিত্ব উদযাপন করা হয়। পটিয়ার ‘মিনা কনভেনশন’ হলে আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শুধুমাত্র পড়াশোনা নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। জ্ঞান এবং মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীরা আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও নেতা হিসেবে নিজেকে তৈরি করবে। আপনাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং জাতির জন্য এক গুরুত্বপূর্ণ প্রেরণা। শিক্ষা, সততা এবং নৈতিকতার মাধ্যমে দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিন।”

সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেড-এর সিইও তানভীর শাহরিয়ার রিপন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কেবল পরীক্ষায় ভালো ফল অর্জন করাই যথেষ্ট নয়, বরং অর্জিত জ্ঞানকে ব্যবহার করে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করতে হবে। নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, এটি দায়িত্বশীল হওয়া এবং অন্যদের জন্য পথপ্রদর্শক হওয়া। আপনাদেরকে এই দায়িত্ব নিতে উৎসাহিত করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কাদের,চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
তারা শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও আত্মবিশ্বাসী নেতা হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। জাহিদুল করিম কচি বলেন, “শিক্ষার্থীরা দেশ ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নতুন উদ্যম ও পরিবর্তনের দূরদৃষ্টি নিয়ে এগিয়ে যাবে। তাদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ এবং সামাজিক দায়বদ্ধতা থাকা অত্যন্ত জরুরি।”অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন আশরাফ ইফতি, এটিএম ফাউজুল কবির, কাজী হেলাল উদ্দীন, সাঈদ উদ্দীন সাব্বির, কাজী মোজাম্মেল হক, মোহাম্মদ ইব্রাহীম, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত এবং মো. সাঈদ হামিদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। তাদের উদ্যোগ এবং সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়।

(চট্টগ্রাম)পটিয়া-১২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ও গাজী কে.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের কৃতিত্ব উদযাপন করা এবং তাদের আগামী দিনের নেতৃত্বে প্রস্তুত করা। এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের দেশে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করে।”

শিক্ষার্থীরা অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে জানান, “এই সংবর্ধনা আমাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। এটি আমাদের আরও উৎসাহিত করেছে লক্ষ্য অর্জন এবং দেশের উন্নয়নে অবদান রাখার জন্য।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত