বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আহত অভিনেত্রী কারিশমা শর্মা, চিকিৎসার পর বাসায় ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

ভারতের অভিনেত্রী কারিশমা শর্মা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হওয়ার পরও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। কয়েকদিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন এবং বর্তমানে বিশ্রামে আছেন।

ঘটনা ঘটে শুটিংয়ের পথে। শাড়ি পরে ট্রেনে উঠেছিলেন তিনি। ঠিক সেই সময় ট্রেনের গতি বেড়ে গেলে ভারসাম্য রাখতে না পেরে হঠাৎ লাফ দেন। এতে মাথায় গুরুতর আঘাত পান কারিশমা এবং মাটিতে পড়ে যান। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে তার সহকর্মী ও ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কারিশমা জানান, “আমি এখন অনেকটা সুস্থ। চিকিৎসক জানিয়েছেন আঘাত গুরুতর নয়, তবে এখনও ব্যথা আছে। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। যারা আমার জন্য দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও লেখেন, “এটা আমার জীবনের খুব কঠিন সময় ছিল। এখনও ওই দিনের কথা মনে পড়লে ভয় পাই। তবে আমি ভাগ্যবান যে মায়ের অকৃত্রিম যত্ন আর সবার ভালোবাসা পাশে পেয়েছি। দুর্ঘটনার খবর শুনেই মা আমার কাছে চলে আসেন এবং প্রতিটি মুহূর্তে আমাকে সাহস জুগিয়েছেন।”

বর্তমানে অভিনেত্রী নিজের বাসাতেই রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত