
বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে কু পি য়ে হত্যা করা হয়েছে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। হত্যাকাণ্ডের পর নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দু র্বৃ ত্তরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা জানালা দিয়ে তাদের রক্তাক্ত লা শ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের ম র দেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ম র্গে পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ, হত্যার পর দুর্বৃত্তরা ঘর থেকে নগদ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।


