বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

রাশিয়া ও কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকার রাশিয়া ও কানাডা থেকে ৭৫ মেট্রিক টন এমওপি সার আমদানি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় দাঁড়াবে ৩৩১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা। এটি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়ার এই আমদানি প্রকল্পে ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা এবং প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৬১ মার্কিন ডলার।

একইভাবে, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। কানাডা থেকে এই আমদানি প্রকল্পের ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৬১ মার্কিন ডলার।

এর ফলে, রাশিয়া ও কানাডা থেকে সার আমদানিতে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৩৩২ কোটি টাকার বেশি। সরকার এই চুক্তির মাধ্যমে দেশে কৃষি উৎপাদন বজায় রাখার পাশাপাশি সারের সরবরাহ নিশ্চিত করতে চায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত