শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

মোংলায় যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকার ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী সুমি বেগমকে আটক করা হয়েছে। আটক নারী মোংলার রাতারাতি কলোনির ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মো. সুলতান আহম্মেদের মেয়ে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মোংলা পোর্টের পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও কোস্টগার্ড তল্লাশি চালিয়ে ৬৮৮ পিস ইয়াবা উদ্ধার করে এবং সুমি বেগমকে আটক করে।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত