সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

আঁধার দিবস পালন করল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সুন্নী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় দরবারে ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার “আঁধার দিবস” পালন করেছে সংগঠনটি। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর আল আরবে প্রতিষ্ঠিত ওয়াবিবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত তাঁর বক্তব্যে বলেন,

“কেবলাভূমি আল আরবে প্রতিষ্ঠিত ওয়াবিবাদি স্বৈরতন্ত্র ঈমান বিনাশী, দ্বীন বিকৃতিকারী এবং অধিকার ও স্বাধীনতা হরণকারী শক্তি। তারা পবিত্র মাজার শরীফ ধ্বংস করে মানবতার শত্রুতে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, ধর্মের নামে গোত্রবাদি জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক রাষ্ট্র ও বস্তুবাদি শাসনব্যবস্থা মানবতার পরিপন্থী। মানবতার প্রকৃত মুক্তি নিহিত রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র ও সাম্যের ভিত্তিতে খেলাফতে ইনসানিয়াতে

আল্লামা ইমাম হায়াত সকলকে বস্তুবাদি ও গোষ্ঠীবাদি রাজনীতি বর্জন করে ইনসানিয়াত বিপ্লবের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত