শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে হেযবুত তওহীদের কৃষি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

“বাঁচবে কৃষক, বাঁচবে দেশ – গড়বো মোরা সোনার দেশ” স্লোগানকে সামনে রেখে সমাবেশে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা সভাপতি এম. জসিম উদ্দিন ভূঁইয়া। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রোহান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ মহিব্বুর রহমান।

বক্তারা বলেন, কৃষক শুধু খাদ্যের যোগানদাতা নন, বরং দেশের অর্থনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর দেশ বাঁচলেই গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। কৃষকদের অধিকার রক্ষা ও আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে হেযবুত তওহীদ নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।

সমাবেশে বক্তারা কৃষকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন এবং কৃষি খাতে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কৃষি সমাবেশ শেষে স্থানীয় কৃষকরা তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন। প্রাণবন্ত আলোচনা ও দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত