শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়রের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের মেয়র অ্যানে হিদালগো। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, সামাজিক উদ্যোগ, অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করা এবং বৈশ্বিক মানবিক সংকট বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে। মেয়র হিদালগো এ সময়ে তাঁর নেতৃত্বের প্রশংসা করে রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত