শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সুমুদ ফ্লোটিলায় হামলার পর কলম্বিয়ার কড়া পদক্ষেপ: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তলানিতে

নিজস্ব প্রতিবেদক
গুস্তাভো পেত্রো

সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে কলম্বিয়া ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছে। একইসাথে তেলআবিবের সঙ্গে দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্দেশ দেন। পেত্রো বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি এটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। গাজায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে আটক করার পর পেত্রো এই কঠোর সিদ্ধান্ত নেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। পেত্রো ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কঠোর সমালোচনা করার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর তার ভিসা বাতিল করে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত