শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

পতেঙ্গায় প্রতিমা বিসর্জনে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে শুরু হয় দুর্গা প্রতিমা বিসর্জন।

সকাল থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে ভক্তরা ঢাক-ঢোল বাজিয়ে পতেঙ্গায় আসতে শুরু করেন। দুপুর ২টা থেকে একে একে শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম।

বৈরী আবহাওয়া কিছুটা সমস্যার সৃষ্টি করলেও এতে ভক্তদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। সিঁদুর খেলা, মিষ্টিমুখ ও প্রার্থনার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান তারা।

দুর্গাপূজার ঐতিহ্য অনুযায়ী, এ বছর দেবী দুর্গা এসেছিলেন গজে (হাতি) চড়ে, আর ফিরে যাচ্ছেন দোলায় (পালকিতে)। হিন্দু বিশ্বাসে, গজে আগমন শুভ ও সমৃদ্ধির বার্তা দেয়, যদিও অতিবৃষ্টির শঙ্কাও থাকে। আর দোলায় গমন রোগবালাই বা বিপর্যয়ের আশঙ্কা নির্দেশ করে।

পতেঙ্গা সৈকত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দীন।

চট্টগ্রাম মহানগরীতে এবার ২৯২টি এবং ১৫টি উপজেলায় ২ হাজার ২০২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রতিমা পূজার মণ্ডপ ১ হাজার ৫৮৫টি এবং ঘটপূজা ৬১৭টি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত