শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

খাগড়াছড়িতে অশান্তির অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

নিজস্ব প্রতিবেদক
কথা বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে অস্থিরতার জন্য দায়ী থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ অভিযোগকে “ভিত্তিহীন ও অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জসওয়াল বলেন,
“আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। এটি দায়িত্ব এড়ানোর একটি প্রচেষ্টা মাত্র।”

সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক বক্তব্যে বলেন, খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা তৈরিতে “ভারত অথবা ফ্যাসিস্টদের ইন্ধন থাকতে পারে”।

এ বিষয়ে জসওয়াল পাল্টা মন্তব্য করে বলেন, বাংলাদেশের সরকারের উচিত “আত্মসমালোচনা করা” এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা ও ভূমি দখলের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা।

তিনি আরও দাবি করেন, উগ্রপন্থীরা পার্বত্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং জমি দখলের মতো ঘটনা ঘটাচ্ছে, যা উদ্বেগজনক।

রাজনৈতিক প্রেক্ষাপট:

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি অভিযোগ করে বলেছে, শেখ হাসিনা ভারত থেকে থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি অঞ্চলে সৃষ্ট উত্তেজনা নিয়ে সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে পরোক্ষভাবে দায় আরোপ করা হয়, যা ভারতীয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে
- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত