শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

বেদখল থাকা নিজেদের বৈধ সম্পত্তি ফিরে পেতে গেলেও ‘দখল’ বলে অপপ্রচার হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে প্রায় সাত হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অভিযোগগুলোর মধ্যে অনেকটাই তদন্ত করে দেখা গেছে ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের ফল। কেউ কেউ তাদের বৈধ বা পৈত্রিক সম্পত্তি ফেরত নিতে গেলে সেটাকে ‘দখল’ বলে অপপ্রচার করা হয়েছে।”

তারেক রহমান আরও বলেন, “স্বৈরাচারের সময়ে বিএনপি নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য, ঘরবাড়ি ও জমি-জমা দখল করা হয়েছিল। ৫ আগস্টের পর যখন তারা নিজেদের বৈধ সম্পত্তি ফেরত নিতে গেছেন, তখন সেটাকেই দখল বলে প্রচার করা হয়েছে।”

তিনি স্বীকার করেন, “কিছু অভিযোগ সত্যও হয়েছে, এবং সেসব ক্ষেত্রে দল ব্যবস্থা নিয়েছে।” তবে তিনি মনে করেন, ‘পুলিশিং করা রাজনৈতিক দলের কাজ নয়’, বরং সরকারের ব্যর্থতার কারণেই এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত বা বিচার হচ্ছে না।

তারেক রহমান বলেন, “আমরা কখনো বলিনি সরকারকে—অমুককে ধরো না, তমুককে ধরো না। আমাদের অবস্থান পরিষ্কার, যার কাজ পুলিশিং করা, তারা তাদের কাজ করবে। সরকারের এখানেই ব্যর্থতা।”

ভবিষ্যতে দল ক্ষমতায় এলে বিএনপি কোনো অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে থাকবে না বলেও তিনি জানান। “বিএনপি সরকার গঠন করলে যদি কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে যুক্ত হয়, দল তার পক্ষে থাকবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।ফরিদপুরে মামলা না তোলায় ১৫ বছরের ছেলেকে কুপিয়ে জখম

জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে প্রায় সাত হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অভিযোগগুলোর মধ্যে অনেকটাই তদন্ত করে দেখা গেছে ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের ফল। কেউ কেউ তাদের বৈধ বা পৈত্রিক সম্পত্তি ফেরত নিতে গেলে সেটাকে ‘দখল’ বলে অপপ্রচার করা হয়েছে।”

তারেক রহমান আরও বলেন, “স্বৈরাচারের সময়ে বিএনপি নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য, ঘরবাড়ি ও জমি-জমা দখল করা হয়েছিল। ৫ আগস্টের পর যখন তারা নিজেদের বৈধ সম্পত্তি ফেরত নিতে গেছেন, তখন সেটাকেই দখল বলে প্রচার করা হয়েছে।”

তিনি স্বীকার করেন, “কিছু অভিযোগ সত্যও হয়েছে, এবং সেসব ক্ষেত্রে দল ব্যবস্থা নিয়েছে।” তবে তিনি মনে করেন, ‘পুলিশিং করা রাজনৈতিক দলের কাজ নয়’, বরং সরকারের ব্যর্থতার কারণেই এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত বা বিচার হচ্ছে না।

তারেক রহমান বলেন, “আমরা কখনো বলিনি সরকারকে—অমুককে ধরো না, তমুককে ধরো না। আমাদের অবস্থান পরিষ্কার, যার কাজ পুলিশিং করা, তারা তাদের কাজ করবে। সরকারের এখানেই ব্যর্থতা।”

ভবিষ্যতে দল ক্ষমতায় এলে বিএনপি কোনো অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে থাকবে না বলেও তিনি জানান। “বিএনপি সরকার গঠন করলে যদি কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে যুক্ত হয়, দল তার পক্ষে থাকবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।ফরিদপুরে মামলা না তোলায় ১৫ বছরের ছেলেকে কুপিয়ে জখম |

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত