শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণে জনসচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বনবিভাগ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

তিনি আরও বলেন, “পরিবেশ ও বন সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত