বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

লিবিয়া থেকে ৩০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ার ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৩০৯ জন বাংলাদেশি শুক্রবার (২৪ অক্টোবর) দেশে ফিরেছেন।

বাংলাদেশ দূতাবাস (ত্রিপলি), পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রত্যাবাসিতদের দুর্ভোগের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসনকৃত বাংলাদেশিকে পথখরচের অর্থ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (ত্রিপলি), প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত