সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

ভুটানের প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সফরে ঢাকায় এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর পরই তিনি স্মৃতিসৌধে যান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শেরিং টোবগের এই সফর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। পরে তিনি বিমানবন্দর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। একই দিনে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া–সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় আসবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এ ছাড়া ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ জোরদারসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) সফরের দ্বিতীয় দিনে বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন তিনি ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এতে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ প্রসারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েক উপদেষ্টার সঙ্গে শেরিং টোবগের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। তিন দিনের সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত