সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও মেডিকেল বোর্ড জানিয়েছে, বর্তমান শারীরিক সক্ষমতা দীর্ঘ ভ্রমণের মতো ধকল সহ্য করার মতো স্থিতিশীল নয়। তবে বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন মিললেই বিদেশে নেওয়ার প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হবে।

২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া তেমন সাড়া দিচ্ছিলেন না। তবে হাসপাতাল সূত্র জানায়, তিন দিন পর শনিবার (২৯ নভেম্বর) তিনি সামান্য কথাবার্তা বলেছেন। চিকিৎসকেরা জানান, তিনি এখনও ‘গুরুতর’ শারীরিক অবস্থার মধ্যেই আছেন। তার কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় ধারাবাহিকভাবে ডায়ালাইসিস চলছে। শুক্রবার গভীর রাতে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে একটি ডায়ালাইসিস সম্পন্ন করা হয়। এতে উল্লেখযোগ্য উন্নতি না এলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান, সামনের কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিডনির কার্যকারিতা কিছুটা স্থিতিশীল না হলে স্থায়ী উন্নতির আশা করা কঠিন। কয়েক বছর ধরেই এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার অন্যান্য শারীরিক জটিলতাও এখন নজরদারিতে রয়েছে। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিনি নড়াচড়া করতে পারছেন বলে জানানো হয়েছে।

এদিকে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি ও পরিবার। শনিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, লন্ডন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। সম্ভাব্য এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থাকে এখনো ‘সংকটাপন্ন’ হিসেবে দেখা হচ্ছে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত আছেন।দলের একটি সূত্র জানিয়েছে, আগামী সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারে। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলে আশা করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত