শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

‘মায়ের স্নেহ–স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা আছে’—স্ট্যাটাসে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমান একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মায়ের শারীরিক অবস্থা, পারিবারিক অনুভূতি এবং চলমান চিকিৎসা পরিস্থিতি তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল–মত–নির্বিশেষে দেশের সব শ্রেণির মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। পাশাপাশি সরকারের প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার পাশাপাশি চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

তারেক রহমান লেখেন, দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। বন্ধুপ্রতীম বিভিন্ন রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।স্ট্যাটাসে নিজের ব্যক্তিগত অনুভূতির কথাও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য সবার মতো এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।”

এসময় তিনি জানান, পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষিত তার স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তারেক রহমান বলেন, “স্পর্শকাতর এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ সীমিত। তবে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবারের বিশ্বাস।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত