বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

বিপিএল ১২তম আসরে ফিরছে নিলাম,

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দীর্ঘদিন পর আবারও ফিরছে নিলাম পদ্ধতি। টুর্নামেন্টের শুরুর দুই আসরে নিলামের মাধ্যমে দল গঠন হলেও পরবর্তী মৌসুমগুলোতে চলে আসে ড্রাফট ব্যবস্থা। কয়েক মৌসুম ধরে ড্রাফটের মাধ্যমে ক্রিকেটার নেওয়ার প্রচলন থাকলেও এবারের আসরে আবারও নিলামে খেলোয়াড় বাছাই করবে দলগুলো।

আজ ৩০ নভেম্বর, রোববার অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। পূর্বঘোষিত সময়ের পরিবর্তন এনে নিলাম শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।

আয়োজকরা জানান, দলগুলো এবার নিলামের টেবিলে নিজেদের কৌশল অনুযায়ী দল সাজানোর সুযোগ পাবে। বিভিন্ন ক্যাটাগরিতে দেশি–বিদেশি ক্রিকেটারদের নামের তালিকা ইতোমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। নিলামে অংশ নিতে প্রস্তুত রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোও।নিয়ম অনুযায়ী, প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে পারবে। ম্যাচের একাদশে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ থাকবে। পাশাপাশি প্রতিটি দলের সঙ্গে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে।

বিপিএলে আবারও নিলাম ফেরার সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নিলাম পদ্ধতিতে দলগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে খেলোয়াড় বাছাই করতে পারে, যা প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।এবারের নিলামকে ঘিরে ইতোমধ্যে সমর্থক ও ক্রিকেট অঙ্গনে উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। দলগুলো কীভাবে স্কোয়াড সাজায় এবং কোন ক্রিকেটার কোন দলে যান—তা দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভক্তরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত