শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন মোসলেহউদ্দিন বাহার

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তাঁর সম্পাদনায় শিল্প –সাহিত্য –সংস্কৃতি ভিত্তিক পত্রিকা দৈনিক আজকের মানব সময় সফলভাবে অষ্টম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করায় মোসলেহউদ্দিন বাহারকে সম্মাননা স্মারক প্রদান করেছে বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম ইপিজেড-পতেংগা অঞ্চল।

রোববার (২ ডিসেম্বর ২০২৫ ইং) রাত ৮টায় বন্দর টিলা অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অঞ্চল কমিটির সভাপতি কে এম জামাল হোসেনের হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম ইপিজেড-পতেংগা অঞ্চলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু হানিফ নিহাদ,সহ-সভাপতি সৈয়দ সাইদুর রহমান ফেরদৌস,সাংগঠনিক সম্পাদক মো. আতিক তালুকদার আজিম,শ্রম বিষয়ক সম্পাদক মো. আবদুল জলিল।

উপস্থিত নেতৃবৃন্দ দৈনিক আজকের মানব সময় পত্রিকা এবং সম্পাদক মোসলেহউদ্দিন বাহারের সর্বাঙ্গীণ সফলতা ও অগ্রগতির কামনা করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত