
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বাকি থাকা ছয়টি আসনের মধ্যে আরও চারটির প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।এর আগে ৩ নভেম্বর একই কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ১০ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। নতুন ঘোষণার পর এখন পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করা হলো। বাকি চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থী পরবর্তীতে জানানো হবে বলে সভায় উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
নতুন ঘোষিত ৪ আসনের প্রার্থী,চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ (রাউজান): কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ,চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া–চকবাজার): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ,চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন
আগে ঘোষিত প্রার্থীদের তালিকা (৩ নভেম্বর) ,চট্টগ্রাম-১ (মীরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান ,চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর ,চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন ,চট্টগ্রাম-৫ (হাটহাজারী): ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ,চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী ,চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী): এরশাদ উল্লাহ ,চট্টগ্রাম-১০ (খুলশী–পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী ,চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক এনাম ,চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ,চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
ঘোষণা অনুযায়ী, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অধিকাংশ আসনে বিএনপি শক্তিশালী ও পরিচিত নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছে। দলটি জানিয়েছে, বাকি দুই আসনের প্রার্থীদের মনোনয়নও খুব শিগগিরই ঘোষণা করা হবে।


