শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর মোশাররফ হোসেনকে তার পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। এ খবরে চট্টগ্রাম মহানগর যুবদলের কর্মী–সমর্থকদের মধ্যে স্বস্তির পাশাপাশি উচ্ছ্বাস দেখা গেছে। নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কর্মীদের দাবি—মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে কাজ করছেন। তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় সংগঠনে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে।বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, “মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলের সব স্তরের কর্মী–সমর্থকদের প্রতি তাদের আন্তরিকতার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, “সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই। সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং নেতাদের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করে যাব।”

দলীয় সূত্রগুলো বলছে, যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটিতে সাম্প্রতিক সাংগঠনিক অস্থিরতা নিরসন এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বহালকে কেন্দ্র করে এখন সংগঠনের তৃণমূলে নতুন করে ঐক্য ও গতিশীলতা সৃষ্টির আশা করছে নেতারা।নেতাকর্মীদের ভাষ্য—এই সিদ্ধান্ত চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিগুলোর প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত