সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো অগ্রগতি নেই

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন বা উল্লেখযোগ্য অগ্রগতি নেই। একাধিক দফা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও তার প্রধান জটিলতাগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা।মেডিকেল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যা ওঠানামা করছে। পরিস্থিতি অনিশ্চিত থাকায় কয়েক দিন ধরেই তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে তার সর্বশেষ অবস্থা মূল্যায়ন করে চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পরিবর্তনই তার লন্ডন যাত্রার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি—কোনোটিরই ইঙ্গিত পাওয়া যায়নি।এর আগে শনিবার রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা পর্যালোচনা করে। এরপর শনিবার ও রোববার একাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। আজ (সোমবার) বোর্ডের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষার সর্বশেষ রিপোর্ট বিশ্লেষণ করে চিকিৎসা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হবে কি না তা সিদ্ধান্ত হতে পারে।এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় এসে তিনি নিয়মিত হাসপাতালে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত