সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

চেহারা নয়,ভালো জীবনসঙ্গী চান—সাফা কবির

নিজস্ব প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সহকর্মীদের অনেকেই যখন সংসার জীবনে পা রেখেছেন, তখন বারবারই তাকে প্রশ্নের মুখে পড়তে হয়—কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি? তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন সাফা কবির।

সাফা কবির বলেন, বয়স বাড়ছে কিংবা সমাজ কী বলবে—এসব চাপ নিয়ে তিনি কখনোই জীবনসঙ্গী নির্বাচন করতে চান না। তার মতে, বিয়ে এমন একটি সিদ্ধান্ত, যা সময় নিয়ে, ভেবেচিন্তে নেওয়াই শ্রেয়।এ প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, পরিবার থেকেও তার ওপর কোনো ধরনের চাপ নেই। বাবা-মা সবসময় তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সাফা বলেন,“হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।”

কেমন জীবনসঙ্গী চান—এমন প্রশ্নের উত্তরে সাফা কবির জানান, তার কাছে বাহ্যিক সৌন্দর্য বা চেহারা কোনো বিষয় নয়। তিনি এমন একজন মানুষ চান, যিনি সৎ, স্বচ্ছ ও যত্নশীল হবেন। যার সঙ্গে জীবনটা স্বস্তি ও নির্ভরতার সঙ্গে কাটানো যাবে—তেমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে দেখতে চান তিনি।সব মিলিয়ে বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো না করে সঠিক মানুষকে সময় নিয়ে বেছে নেওয়ার পক্ষেই মত সাফা কবিরের।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত