বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

অভিনয়কে বিদায় জানালেন অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন

নিজস্ব প্রতিবেদক

মিডিয়ার রঙিন দুনিয়াকে বিদায় জানালেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। দীর্ঘ চার বছরের অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের ইতি টেনে তিনি বেছে নিয়েছেন ধর্মীয় অনুশাসন বা ‘দ্বিন’-এর পথে চলার সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের কাছে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নওবা।

ফেসবুকে দেওয়া পোস্টে অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করে নওবা তাহিয়া লেখেন,
“এই মুহূর্তে আমি আমার দ্বিনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।”
তিনি আরও জানান, জীবনের এই পর্যায়ে পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াটাকেই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন।এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নওবা জানান, ফেসবুকে দেওয়া বক্তব্যই তার চূড়ান্ত অবস্থান। এর বাইরে নতুন করে কোনো ব্যাখ্যা দিতে তিনি আগ্রহী নন বলেও স্পষ্ট করেন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ ‘বর্ষা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন নওবা তাহিয়া হোসাইন। চার বছরের অভিনয়জীবনকে ‘স্মরণীয়’ উল্লেখ করে তিনি তার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত