সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

আইয়ুব বাচ্চু,ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশের কিংবদন্তি গায়ক-গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ববিতাসহ দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হচ্ছে একুশে পদক ২০২৬। এই তালিকা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে সরকার একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে। ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং পূর্ববর্তী পদকপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়।

সেই বিবরণীতে আরও উল্লেখ করা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এই পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে গণ্য করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত