সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

তৃতীয় পক্ষ নয়,বোঝাপড়ার অভাবই বিচ্ছেদ: পরীমনি

নিজস্ব প্রতিবেদক

এক সময়ের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে তাদের সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না—এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিনোদন অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই সব গুঞ্জনের অবসান ঘটালেন পরীমনি নিজেই।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ, দাম্পত্য জীবন এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে অকপটভাবে কথা বলেন এই অভিনেত্রী। আলোচনার একপর্যায়ে তৃতীয় পক্ষের প্রসঙ্গ উঠে এলে তিনি স্পষ্টভাবে জানান, তাদের বিচ্ছেদের পেছনে অন্য কারও কোনো ভূমিকা ছিল না।

পরীমনি বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই আমাদের বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করতে হয়—এটা তো সে জানেই না। আবার কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”এ সময় বিনোদন জগতে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও উল্লেখ করেন পরীমনি। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়ে গেছে—আমার জন্য নাকি সে নিজের বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।”

সন্তান ও দায়িত্ববোধ প্রসঙ্গে শরিফুল রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পরীমনি বলেন, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে কিছু না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।”এদিকে ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মাঝেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দুই তারকাই। সর্বশেষ পরীমনিকে দেখা গেছে কলকাতার চলচ্চিত্র ‘ফেলুবক্সী’-তে। সম্প্রতি তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও দুটি সিনেমা—‘গোলাপ’‘ডোডোর গল্প’

অন্যদিকে শরিফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। পাশাপাশি সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’‘জীবন অপেরা’ নামের দুটি নতুন চলচ্চিত্রে।সব মিলিয়ে, সম্পর্কের অতীত অধ্যায় পেছনে ফেলে এখন নিজ নিজ ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চান পরীমনি ও শরিফুল রাজ—এমনটাই ইঙ্গিত দিচ্ছে তাদের বর্তমান ব্যস্ততা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত