বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। এ সময় ৩৪ জেলেকে আটক করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল, ১ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ দুটি ট্রলিং বোট জব্দ করা হয়।পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করে মুচলেকা নিয়ে মালিক পক্ষের কাছে বোট হস্তান্তর করা হয়। জব্দকৃত অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত