সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

নেপালে শো করতে গিয়ে কনার জন্য লাঞ্ছিত হন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার জন্য প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১৩ বছর আগে নেপালে একটি কনসার্টে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে ক্যারিয়ারের শুরুর দিকের এই বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানান ফারিয়া।নুসরাত ফারিয়া জানান, ২০১৩ সালে নেপালে আয়োজিত একটি বড় কনসার্টে তিনি উপস্থাপিকা হিসেবে অংশ নেন। ওই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী কনা ও নগরবাউল জেমস। অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজকের স্ত্রী কনার সঙ্গে খারাপ ব্যবহার করলে তার প্রতিবাদ করেন ফারিয়া।

তিনি বলেন, “কনা আপুর সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছিল। আমি তখন স্পষ্টভাবে বলেছিলাম, এ আচরণের জন্য আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখনই তারা আমাকে আটকে রাখে। বয়স কম ছিল, রক্ত গরম ছিল—প্রতিবাদ করেছিলাম।”পডকাস্টে আরও জানানো হয়, ওই ঘটনায় তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সম্প্রতি প্রকাশ্যে আনেন তিনি।এছাড়াও পডকাস্টে নিজের গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নুসরাত ফারিয়া। তিনি জানান, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার এবং পরবর্তী দুই দিনের কারাজীবন তাকে অনেক পরিচিত মানুষকে নতুন করে চিনতে শিখিয়েছে।

উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা হয়ে ওঠার পথ নুসরাত ফারিয়ার জন্য সহজ ছিল না। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রশংসার পাশাপাশি তাকে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে। সব চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে তিনি শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত তারকা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত