সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

দৈনিক পূর্বকোণের ৪১তম বর্ষে নগর জামায়াতের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণ পত্রিকার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দৈনিক পূর্বকোণ ভবনে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর নেতৃত্বে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম।

নগর জামায়াতের পক্ষ থেকে সম্পাদক জসীম উদ্দীন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আলী ও স্টাফ রিপোর্টার তাসনিমের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।শুভেচ্ছা বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, দৈনিক পূর্বকোণের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক-প্রকাশকসহ সংশ্লিষ্ট সকল সংবাদকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা শুভেচ্ছা জানাই। তিনি আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণতন্ত্রের পথচলায় দৈনিক পূর্বকোণ আগামীতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত