সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক

নিজস্ব প্রতিবেদক

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এর দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জনকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত