বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

দুর্নীতির সাজাপ্রাপ্ত বদি, এবার হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ–এর প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে দলীয় মনোনয়ন পান তার স্ত্রী শাহীন আক্তার। তিনি পরপর দুই দফায় ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। ওই তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম উল্লেখ রয়েছে।

তবে সংশ্লিষ্ট মামলায় জামিন পাওয়ায় আপাতত আইনি প্রক্রিয়ায় কিছুটা স্বস্তি পেলেন সাবেক এই সংসদ সদস্য।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত