সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

আবারও মা হচ্ছেন নীনা গুপ্তা!

নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী Neena Gupta–কে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সামাজিকমাধ্যমে। সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ছবির কারণে ৬৬ বছর বয়সে তিনি নাকি আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

বলিউডে নীনা গুপ্তা এমন এক অভিনেত্রী, যিনি সমাজের নানা বাধা অতিক্রম করে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে Masaba Gupta-র জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অনেকটাই অতীত। বর্তমানে মাসাবা নিজের সংসার ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, এমনকি তার নিজেরও সন্তান রয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবনে ৪৯ বছর বয়সে ব্যবসায়ী Vivek Mehra-কে বিয়ে করেন নীনা গুপ্তা। এরপর থেকেই স্বামীকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।সম্প্রতি Hyderabad-এ দক্ষিণী তারকা Vijay DeverakondaRashmika Mandanna-র বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন নীনা গুপ্তা। ওই অনুষ্ঠানে সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে তাকে দেখা যায়।সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন জল্পনা। কিছু নেটিজেন দাবি করেন, ছবিতে নীনার পেট কিছুটা স্ফীত দেখা যাচ্ছে। এরপরই প্রশ্ন উঠতে থাকে—৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন এই অভিনেত্রী?এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “এই বয়সে মা হতে চলেছেন নীনা!” আবার কেউ মন্তব্য করেছেন, “ওঁর জীবন, ওঁর সিদ্ধান্ত—অন্যদের নাক গলানোর কী আছে?”

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নীনা গুপ্তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে আপাতত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিকে কেন্দ্র করে জল্পনা–কল্পনাই চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত