
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও Khaleda Zia।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর Osmani Memorial Auditorium-এ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে Mohammed Shahabuddin পুরস্কার তুলে দেন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার Zaima Rahman-এর হাতে। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ Zubaida Rahman।
অনুষ্ঠানে জানানো হয়, গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তরভাবে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে খালেদা জিয়াকে।এবার এ সম্মাননা পেয়েছেন মোট ছয়জন নারী। তাদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা বেগম সম্মাননা পান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরা হয় এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়।


