সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় জরুরি: মেয়র শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এসআরএইচআর (যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার) এবং পুষ্টি পরিষেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের লক্ষ্যে অংশীজন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। মমতার পরিচালিত ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে এই আয়োজন করা হয়।মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক Rafiqul Ahmed-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন Shahadat Hossain

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, Association for Prevention of Septic Abortion Bangladesh (বাপসা)-এর নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন, EPSA Bangladesh-এর প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান এবং মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক।

কানাডিয়ান সংস্থা HealthBridge Foundation of Canada-এর সহায়তায়, বাপসা লিড পার্টনার এবং মমতা ইমপ্লিমেন্টিং পার্টনার হিসেবে ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করছে।ওরিয়েন্টেশন সেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউপিএইচসিএসডিপি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় এসআরএইচআর ও পুষ্টি সেবা প্রদানের মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এসআরএইচআর ও পুষ্টি পরিষেবা প্রদানের মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগ এগিয়ে এলে তা জনসাধারণের জন্য অত্যন্ত ইতিবাচক হবে।

তিনি মমতার ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত