জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিনী দিলারা হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সিঙ্গাপুরের Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।তার মৃত্যুতে চট্টগ্রামস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
জানা গেছে, আগামী সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।মরহুমার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


