শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা: তদন্ত কমিটি গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম রোগের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। একই সঙ্গে দেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।রিটে বিবাদীদের বিরুদ্ধে রুল জারির আবেদন করা হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।আবেদনে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধার ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে দুর্বলতা—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া রিটে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে উন্নত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।জানা গেছে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজই রিটটির শুনানি হতে পারে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, তাই টিকাদান কর্মসূচি জোরদার করার বিকল্প নেই।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত