সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সম্পাদক মামুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন

বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুলঅনুপম শীল

নির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

  • সহ-সভাপতি: সনজিব দে বাবু
  • সহ-সম্পাদক: বাসু দেব
  • অর্থ সম্পাদক: পারভেজুর রহমান
  • সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম
  • দপ্তর সম্পাদক: সাইমুন আল মুরাদ
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ নাজিম উদ্দিন
  • নির্বাহী সদস্য: রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলামমোঃ নাজিম

উপস্থিত অতিথিবৃন্দ

ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং টিসিজেএ’র বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিব-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব-এর সভাপতি জাহিদুর করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক ছালে নোমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতারা।নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত