শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
spot_img

আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ১০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিঃ) নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সিয়েরা-৪৪ ডিউটি পালনকালে অভিযান পরিচালনা করেন। এ সময় চেকপোস্ট-৪৪২ এর দায়িত্বপ্রাপ্ত এএসআই (নিঃ) মেজবাহ, এএসআই রেজাউল এবং অন্যান্য সদস্যদের সহায়তায় আকবরশাহ থানার ৪ নম্বর বায়জিদ লিংক রোড এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. নুর (৩৮), পিতা: মৃত মোহাম্মদ হোসেন, মাতা: মাহমুদা খাতুন, ঠিকানা: ছোটন হাবিব পাড়া, সদর ইউপি, ৭নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২) মোজাহের উদ্দিন রাজিব (৩০), পিতা: জয়নাল আবেদীন, মাতা: রাজনা খানন, ঠিকানা: মান্দারী টোলা, আব্দুল হক মেম্বারের বাড়ি, পোস্ট: বাড়বকুন্ড, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম।
তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা নং-২১, তারিখ ১০/০৪/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত