শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

ডবলমুরিংয়ে ছিনতাইকারী চক্র গ্রেফতার, অস্ত্রসহ উদ্ধার মোবাইল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ এলাকার হাজীপাড়ায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত ২টার দিকে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন খান এর নেতৃত্বে এসআই কাজী আবিদ হোসেনসহ একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইয়াছিন হায়দার আসিফ (২৫), মোঃ সাইদুল ইসলাম ঝুমন (২৭) ও মোঃ রিয়াদ (২৫)। তারা বিভিন্ন এলাকায় ভাসমানভাবে অবস্থান করে ছিনতাই কার্যক্রম পরিচালনা করত বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি রেডমি সি১৭ মডেলের মোবাইল ফোন, একটি ছোরা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হাজীপাড়া এলাকায় জোসনা আক্তার (৪০) নামের এক নারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত