সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

Lions Club of Chittagong Bay of Bengal-এর ৪র্থ বর্ষপূর্তি জেলা ও ক্লাব নেতৃবৃন্দের অংশগ্রহণে উদযাপন

Lions Club of Chittagong Bay of Bengal-এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সেবামূলক আন্তর্জাতিক সংগঠন Lions Clubs International-এর অঙ্গসংগঠন Lions Club of Chittagong Bay of Bengal-এর ৪র্থ বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।অনুষ্ঠানটি ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রফেসর এ বি এম রাশেদুল হাসান-এর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন রাসেল মির্জা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Moslehuddin Ahmed Apu PMJF। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Md Abu Bakkar Siddiqui PMJF।

এছাড়াও উপস্থিত ছিলেন রিজন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন ও লায়ন শেখ সামিদুল হক, জোন চেয়ারপারসন লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি ও লায়ন মোঃ গাউসুল হক চৌধুরী, এবং সিএলএফ ক্যাম কো-অর্ডিনেটর লায়ন জসীমউদ্দীন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আব্দুর রহমান নাসির, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ আকরাম, ট্রেজারার লায়ন ক্যাপ্টেন মুসলিম ফারুকসহ অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি Leo Club of Chittagong Bay of Bengal-এর নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গত চার বছরে ক্লাবটি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেন।পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিপূর্ণ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত