বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার, আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের নির্দেশনায় কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন। তার সঙ্গে এসআই রাকিবুল হাসান ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

আটককৃতরা হলেন— মোঃ হানিফ (৪৫), মোঃ হিরন (৩৪), সাইফুল ইসলাম (৪০), খোকন (২৮), মোঃ আলী হায়দার (২৮), মোঃ বিল্লাল (২৬) ও মোঃ শাখাওয়াত হোসেন (২৬)।পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-১২৫/২০২৬, তারিখ ২২ এপ্রিল ২০২৬, ধারা ৮৮/১০৩ সিএমপিও মূলে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে আটক ব্যক্তিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত