
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নূর আলম (৫৫), মোঃ মনির হোসেন (২৪) এবং মোঃ আব্দুল আউয়াল ওরফে মাইকেল (৩৭)।পুলিশ জানায়, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কোতোয়ালী থানার মামলা নং-০১, তারিখ ১ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডের আওতায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ ধরনের অপরাধ দমনে সিএমপি’র অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


