
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই নিবির আহমেদ ও সঙ্গীয় ফোর্স বিশেষ-২১ (নৈশ) ডিউটিকালে কোতোয়ালী থানাধীন হোটেল বিবাড়ীয়ায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষসহ মোট ১১ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সিএমপিও’র ৭৬/১০৩ ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ হাসান বিপুল, মাসুদুর আলম, বেলাল হোসেন, জেসমিন আক্তার, সাথী আক্তার শাবনুর, কুলসুম, খাদিজা আক্তার, মনি আক্তার, কাজল, সাথি ও জেমসিন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়া


