শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

 চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে এনআই অ্যাক্ট ১৩৮ ধারার মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এসি চকবাজার জোনের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রামের নেতৃত্বে এএসআই সোহেল আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দায়রা-৫৯/২০২৪ ও সিআর-১৫৪২/২২, এনআই অ্যাক্ট ১৩৮ ধারার মামলার আসামী মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি নুরুল ইসলাম ও মনোয়ারা বেগমের ছেলে। তার প্রতিষ্ঠানের নাম শাহ আমানত ট্রেডার্স। অফিস ঠিকানা নগরীর আসাদগঞ্জ এলাকার ৯৫২ ওসমান মঞ্জিল।গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত