
বাংলাদেশের মৎস্য, ডেইরি ও পোল্ট্রি শিল্পের উন্নয়ন, খামারিদের স্বার্থ রক্ষা এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে “বাংলাদেশ মৎস্য, ডেইরি এন্ড পোল্ট্রি এসোসিয়েশন” নামে একটি অরাজনৈতিক, সেবাভিত্তিক ও কল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) ঢাকার গ্রীনরোডস্থ কনসেপ্ট টাওয়ারে মৎস্য চাষী, ডেইরি ও পোল্ট্রি খামারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমাবেশে সর্বসম্মতিক্রমে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।খামারিদের ভোটে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডাঃ মোঃ আবু বকর ছিদ্দিক, মহাসচিব নির্বাচিত হন ইঞ্জিনিয়ার কাজী মোঃ রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন লায়ন মোঃ রাসেল মির্জা।নবনির্বাচিত নেতারা জানান, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে দেশের মৎস্য, ডেইরি ও পোল্ট্রি খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করা, খামারিদের অধিকার নিশ্চিত করা এবং বেকারত্ব দূর করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা।
প্রতিষ্ঠাকালীন সভায় অনুমোদিত কমিটি গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাড. মোঃ হেলাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোঃ সাঈদ আহমেদ আসলাম এমপি, মোঃ শামীম কায়ছার লিংকন এমপি, ডাঃ মোঃ আমিন উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম ও ডাঃ মোঃ মাসুদ করিম। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আব্দুর রউফ টুটুল, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ ইলিয়াস মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নুরুন্নাহার তিন্নি, প্রচার সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন পদে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।


