
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ‘র ডবলমুরিং মডেল থানার পরিচালিত বিশেষ অভিযানে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন খানের নেতৃত্বে এসআই প্রতাপ দে, এসআই রিদুয়ানুল হক ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং থানাধীন চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তারেকের স্থায়ী বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার ফকিরের মাজার রেলবিট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় দস্যুতা প্রস্তুতি ও চুরির ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা রয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


