
হাটহাজারী থানাধীন আলোচিত ১১ বছর বয়সী শিশুকন্যা হত্যা ও ধর্ষণ মামলার তদন্তে প্রাপ্ত অপর আসামি মোঃ রাজীব (২০)-কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।
আজ ২৭ মে ২০২৬ খ্রি. ভোর সোয়া ৪টায় হাটহাজারী থানার এসআই রূপন নাথের নেতৃত্বে একটি চৌকস টিম চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন খৈয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গত ২৬ মার্চ ২০২৬ খ্রি. এজাহারনামীয় প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) হাটহাজারীর আমান বাজারের পূর্বপাশে অবস্থিত আলআমিনের ভাড়াকৃত তুলার গুদামের ভিতরে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের পর ফয়সালের সহযোগী মোঃ রাজীব তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে উদ্যত হয়। এ সময় ফয়সাল ও রাজীব মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে মুখমণ্ডল বিকৃত করা হয় এবং বাম চোখ উপড়ে ফেলা হয়। পরে ভিকটিমের মরদেহ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।উল্লেখ্য, প্রধান আসামি মোঃ ফয়সালকে গত ২১ মে ২০২৬ খ্রি. নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশ গ্রেফতার করে।


