শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

চট্টগ্রামের ৯ নম্বর ঘাটে বিশেষ অভিযান, লাখ টাকার জ্বালানি তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিচালিত কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে উক্ত এলাকায় থাকা দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট দুটিতে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ হাজার ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬১ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত জ্বালানি তেল এবং ব্যবহৃত বোট দুটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কোস্ট গার্ড আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ জ্বালানি বাণিজ্য ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত