শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

ডবলমুরিং থানার অভিযানে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন খানের নেতৃত্বে এএসআই কাজী সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সোমবার (১ জুন) রাত ১১টার দিকে থানার আওতাধীন দেওয়ানহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হৃদয় চন্দ্র পাল (২৪), মো. নাজিম উদ্দিন ইমন (২০), মো. ফয়জুল কাদের রাহিত (২২), মো. রবিউল ইসলাম (২৬), মো. জাহিদ (১৯), সাইদুর রহমান (২০) এবং মো. হাসান (২১)।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতিসাধন, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা এবং অপরাধ সংঘটনে সহায়তার সঙ্গে জড়িত ছিলেন।এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তারিখ ১ জুন ২০২৬।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত