শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কোতোয়ালী থানার অভিযানে ১ সাজাপ্রাপ্তসহ ৪ ওয়ারেন্টভুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী/চকবাজার জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই হেলাল হোসেন, এএসআই সাইদুল ইসলাম, এএসআই মো. কলিম উদ্দিন ও এএসআই মো. সোহেল আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অর্থঋণ জারি মামলা নং-৪৭৫/২০২৫ (কোতোয়ালী) এর আসামি মোহাম্মদ আলী আকবর, সিআর-৮১৪/২৫ (রাউজান), এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলার আসামি প্রতীক বিশ্বাস, সিআর-১১২২/২৬ (কোতোয়ালী) মামলার আসামি প্রদীপ বড়ুয়া ওরফে বাপ্পী এবং সিআর-৯৪৫/২৬ (কোতোয়ালী) মামলার আসামি মো. ইমন সিকদার ওরফে রনিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজা পরোয়ানাভুক্ত এবং অপর তিনজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত চার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালী থানার বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত